মাধ্যমিকের পড় এবারে উচ্চ মাধ্যমীকেও রাজ্যের মেধা তালিকায় স্থান অধিকার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের দুই ছাত্র। এই বিদ্যালয়ের দুই ছাত্র উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম ও দশম স্থান অধিকার করেছে। ২০১৭ সালের রজ্যে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকারিক রনদীপ কুমার মাহাতো ও দশম স্থান অধিকারিক কুশল মোদক। তারা দুজনেই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র । ৯৬.৬ শতাংশ নম্বর পেয়ে এবারে উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ছাত্র রনদীপ কুমার মাহাতো। করোনেশন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল রনদীপ মাহাতো। ফল প্রকাশের পড় থেকে আনন্দে মেতে উঠে তার পরিবারের লোকেরা। সুবেচ্ছা বার্তা জানাতে তার বাড়িতে ভির জমাচ্ছে লোকেরা। ছোট বেলা থেকেই পড়াশুনায় মেধাবী ছিল রনদীপ। রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক উত্তম মাহাতোর ছেলে রনদীপ। রনদীপ জাণায় সে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা পড়াশুনা করতো, তার সাফল্যের পিছনে তার বাবা, মা তো আছেই তার পাশাপাশি তার গৃহশিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষকেরা সব সময়ে সাহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। সমাজে সবচেয়ে ভালো কাজ চিকিৎসকের। তাই আগামীদিনে চিকিৎসক হতে চায় সে। কারন সমাজে অনেক গরীব মানুষ রয়েছে তাদের সেবার জন্য সে চিকিৎসক হতে চায়।
অপরদিকে রাজ্যের মধ্যে উচ্চমাধ্যমিকে দশম স্থান দখল করল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আরেক ছাত্র কুশল মোদক। ৯৬ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে কুশল। ফল প্রকাশের পর থেকে আনন্দে মেতে উঠে কুশলের পরিবারের লোকেরা। চলে মিষ্টি মূখের পালা। ভুপালচন্দ্র বিদ্যাপিঠের শিক্ষক কমল মোদকের ছেলে কুশল ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশুনা করতে চায়। কুশলও রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র। মধ্যমিকের পর রাজ্যের মধ্যে মেধাতালিকায় সপ্তম ও দশম স্থান অর্জন করে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার গৌরব বৃদ্ধি করেছে এই দুই ছাত্র ।
কুশোল মোদক জানায় রাজ্যের মধ্যে দশম হওয়াটাই বিশাল ব্যাপার, সে খুব আনন্দিত। তার এতটা ফল ভালো হবে তা সে ভাবতে পারেনি। তার সাফল্যের পিছনে বাবা, মা সহ শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে। সে গান শুনতে , টিভি দেখতে ছবি আঁকতে ভালোবাসে। সে ফুটবল খেলতে খুব ভালো বাসে।দিনের থেকে রাতেই পড়াশুনা করতো বেশি। সে আগামী দিনে চিকিৎসক হতে চায়।
উত্তরদিনাজপুর